ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২২:৩৫:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে ঝড়ে শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:২৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ১০:৫৬ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

যুক্তরাষ্ট্রে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় গর্ডনের প্রকোপে ফ্লোরিডার পেনাসকোলায় একটি শিশু নিহত হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আলাবামা-মিসিসিপি সীমান্তে এ ঝড় আঘাত হানে। 
 
 
ঝড়ে সৃষ্ট তীব্র বাতাসে ফ্লোরিডা প্যানহ্যান্ডলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যান্য অঞ্চলেও এমনটা ঘটতে পারে বলে জানিয়েছেন সিএনএনর আবহাওয়াবিদ মাইক্যাল গাই। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঝড়টি মিসিসিপির বিলোক্সি শহর থেকে ৩০ মেইল পূর্বে অবস্থান করছিল। এর গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার। 

 
স্থানীয় সময় বুধবার ঝড়টি আরো উত্তর-পশ্চিমে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটা হলে মিসিসিপির হ্যাট্টিয়েসবার্গ এন্ড জ্যাকসনে ভারী বর্ষণ ও বন্যার সৃষ্টি হতে পারে।

 
ধারণা করা হচ্ছে, ঝড়টির তীব্রতা ধীরে ধীরে কমে আসবে। তবে উপসাগরীয় উপকূল ও ফ্লোরিডা প্যানহ্যান্ডল জুড়ে কর্তৃপক্ষ বাসিন্দাদের বন্যার জন্য সতর্কতা জারি করে রেখেছে।
 
- সিএনএন