ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৪০:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৫১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৯:০৭ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জামিনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার ফুলপুর উপজেলার পাঁচকাহনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জামিনা খাতুন পাঁচকাহনিয়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী।
 

স্থানীয়রা জানান, জামিনা অসাবধানতা বসত বাড়ির টিউবওয়েলের কাছে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামিনাকে মৃত ঘোষণা করেন।