ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৫:৫৪:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধানমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের সেলফি ক্লিক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৪২ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুললেন বাংলাদেশ থেকে বিদায়ের অপেক্ষায় থাকা মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশবীণায় বসে ছবি তোলেন তারা।



আজ বুধবার দুপুরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে‎ ড্রিমলাইনার আকাশবীণার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে বিমানের ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি।


পরে বিমানটির ইকোনমি ক্লাস পরিদর্শনের সময় মার্শা বার্নিকাট তার মুঠোফোনে সেলফির ক্লিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজেকে এক ফ্রেমে বন্দি করেন।


এসময় সেলফিতে অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানসহ বাংলাদেশ বিমানের কর্মকর্তারা।