ভারতে বৃষ্টি-বন্যায় নারী-শিশুসহ মারা গেছে ১৮ জন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৫৬ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ১২:২৯ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে বৃষ্টি ও বন্যায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৮ জন মারা গেছে। এছাড়া আরো ৩৬ জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা বুধবার এ কথা জানান। খবর সিনহুয়া’র।
রাজ্যের দশ জেলায় গত ৩৬ ঘণ্টায় হতাহতের এসব ঘটনা ঘটে।
দূর্যোগ ব্যবস্থাপনার এক কর্মকর্তা জানান, রাজ্যে সোমবার থেকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১৮ জনের মৃত্যু এবং ৩৬ জন আহত হয়েছে।
আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা জানান, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে। কারণ, আরো বৃষ্টিপাতের আশংকা করা হচ্ছে।
এ বছর শুধু ভারতের রাজ্য উত্তরপ্রদেশই নয়, এই বর্ষায় দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় চারশ’রও বেশি মানুষ মারা গেছে।
