ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২২:৩৫:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কংগ্রেসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:২৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৩০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

আয়ানা প্রিসলি

আয়ানা প্রিসলি

প্রাইমারির ভোটে জিতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কংগ্রেসে ইতিহাস করে এই প্রথমবার কোনো আফ্রিকান-আমেরিকান নারী ঠাঁই পেতে যাচ্ছেন। ৪৪ বছর বয়সী বোস্টন সিটি কাউন্সিলর আয়ানা প্রিসলি হচ্ছেন এই নারী রাজনীতিক।
 
 
গত মঙ্গলবার ম্যাসাচুসেটসের ডাকসাইটে ডেমোক্র্যাট নেতা মাইকেল কাপুয়ানোকে হারিয়ে তিনি রীতিমতো আপসেট ঘটিয়েছেন বলে মন্তব্য করেছে মার্কিন গণমাধ্যম। এদিকে অভাবনীয় এ জয় পেয়ে আবেগে আপ্লুত আয়ানা।
 
 
জয়ের পর সাংবাদিক সম্মেলনে আয়ানা সবাইকে ধন্যবাদ জানান তাকে জয়যুক্ত করার জন্য। আয়না বলেন, এই জয় আপনাদের সবার জয় এবং আমাদের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য একটি যুদ্ধ।


এই ঘটনার মধ্য দিয়ে মার্কিন রাজনীতিতে সংখ্যালঘুদের অবস্থান ক্রমশ শক্তিশালী হবার ধারা বজায় থাকল বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে এভাবে নারী রাজনীতিকদের সংখ্যাও দিন দিন বাড়ছে।