কালীগঞ্জে গাছের ডাল পড়ে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:২০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে কড়াই গাছের ডাল পড়ে ফাহমিদা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ফাহমিদা কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুর রউফের স্ত্রী।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে মেইন বাসস্ট্যান্ডে রিকশার উপর বসে মাংস কিনছিলেন ফাহমিদা। এ সময় কড়াই গাছের শুকনো ডাল ভেঙ্গে তার মাথার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
