ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৩৯:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০২:৪৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

সাতক্ষীরায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।


আজ শুক্রবার বিকেলে শহরের পলাশপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেলিনা আক্তার সাতক্ষীরা সদর উপজেলার পাচানি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

 

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ জামিল জানান, ইজিবাইকে করে শহরে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন সেলিনা। পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গেলে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।