মহাখালীতে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
প্রকাশিত : ০৫:৫২ পিএম, ৩ মে ২০১৫ রবিবার | আপডেট: ০৫:৫২ পিএম, ৩ মে ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রাকের ধাক্কায় মৌসুমী আকতার (৩৫) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী নিহত মৌসুমীর স্বামীর নাম বাবুল মিয়া। তারা মহাখালীর সাততলা স্টাফ কলোনিতে থাকেন।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।
০৩.০৫.২০১৫ 