গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ৩ মে ২০১৫ রবিবার | আপডেট: ০৫:৫৪ পিএম, ৩ মে ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসার ছাদ থেকে পড়ে নাসিমা বেগম (২৮) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নাসিমা বেগমের আত্মীয় দুলাল হোসেন জানান, মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডের ২৬/২৩ নম্বর বাড়ির ৫ম তলার একটি মেসে রান্নার কাজ করতেন নাসিমা। তার স্বামীর নাম আমিনুল ইসলাম। তারা রাজধানীর আদাবর এলাকায় থাকতেন।
০৩.০৫.২০১৫ 