ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৫:৫৬:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হলো : হাসিনাকে মোদী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলা ভাষায় বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও করফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ থেকে আমরা আরও কাছে এলাম। আমাদের সম্পর্ক আরও গভীর হলো। 

 


আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের বাংলাদেশ অংশের কাজের উদ্বোধন করা হয় আজ সোমবার বিকাল ৫টায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন। বিকালে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সরাসরি অনুষ্ঠানটি প্রচার করা হয়।

 

ভারতের প্রধানমন্ত্রী বলেন, সকলকে বিশেষভাবে বাংলাদেশের ভাই ও বোনেরা নমস্কার গ্রহণ করুন। নতুন প্রকল্পের উদ্বোধন আমাদের দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা। যা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

 

‘তিনি বলেন, আমাদের দুই দেশের সম্পর্কের বন্ধনে কোনো প্রটোকল মানে না। সম্পর্ক সর্বোচ্চ মানে থাকবে। রেল লাইন প্রজেক্ট এ সম্পর্ককে আরও গভীর হোক।

 

এ সময় প্রধানমনত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিশ্বের অন্যান্য অংশের জন্য রোল মডেল বলে। বহু বছর ধরে আমাদের মধ্যে বিদ্যমান পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ এবং সুনামের কারণে আমাদের সম্পর্ক পরিপক্কতা পেয়েছে। 

 

তিনি বলেছেন, আমি বিশ্বাস করি, আমাদের এ সম্পর্ক বিশ্বের অন্যান্য অংশের জন্য একটি রোল মডেল হয়ে উঠেছে। এই সুসম্পর্ক আমাদের দৃঢ় আস্থার সঙ্গে পারস্পরিক সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সাহায্য করেছে। 



এ অনুষ্ঠানে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির ব্যাপারেও একমত হয় দুই পক্ষ। এ সময় ভিডিও কনফারেন্সে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অংশ নেন।



মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু জনেই বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন।



মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির ব্যাপারে তার কোনো দ্বিমত নেই।