দূর্গাপূজো ও ঈদ রাজধানীর পার্লারগুলোতে ভিড় বাড়ছে
প্রকাশিত : ১০:৪০ এএম, ৭ অক্টোবর ২০১৩ সোমবার | আপডেট: ১০:৪২ এএম, ৭ অক্টোবর ২০১৩ সোমবার
সঞ্চিতা শবনম
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : বিভিন্ন উৎসব-পার্বনে বাঙালী মেয়েরা নিজেকে সাজাতে পছন্দ করেন। হাতে মেহেদী, কপালে টিপ আর খোঁপায় বেলি ফুলের মালা পড়ে পরিপাটি সাজে অনুষ্ঠান উপভোগ করতে চান প্রতিটি মেয়ে। দূর্গাপূজো এবং কোরবানীর ঈদ আসতে আর মাত্র ক‘দিন বাকী। তাই শেষ মুহূর্তে রাজধানীর মেয়েরা নিজেদের সাজিয়ে নিচ্ছেন অপরূপ সাজে। নিজেকে স্বপ্নের রঙে রাঙিয়ে নিতে তারা ভিড় করছেন মহানগরীর সব পার্লারগুলোতে। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজধানীর পার্লারগুলো। দুয়েক দিনের মধ্যে এ ভিড় আরও বাড়বে।
জানা গেছে রাজধানীতে প্রায় সাড়ে ৪শ ছোট বড় বিউটি পার্লার এবং প্রায় ৬শ বিউটি সেলুন রয়েছে। পূজো ও ঈদ উপলক্ষে অলিগলি থেকে শুরু করে ধানমন্ডি, গুলশার, বনানী, বারিধারার মত অভিজাত এলাকার এসব পার্লার ও সেলুনগুলোতে ব্যবসা বেশ জমজমাট। ব্যবসায়িরা বলছেন, পূজো এবং ঈদে গ্রাহক থাকে বেশ। তবে রোজার ঈদে বেশি থাকে। আর দূর্গাপূজোকে উপলক্ষ্য কওে আগেই থেকেই সাজসজ্জা শুরু হলেও ষষ্ঠীর পরও অনেকে সাজতে আসেন। দশমীর বা বিসর্জনের দিনও বেশ ভিড় হয় পার্লারগুলোতে। ওদিনের সাজটাই পূজোর সময়ে নারীদের আসল সাজ। এদিন মাকে বিদায় দিতে তারা মনের মতো করে নিজেকে সাজিয়ে নেন।
গতকাল বনানীর ‘রেড’ ধানমন্ডির ‘পারসোনা’ এবং বেইলী রোডের ‘ড্রিমস বিউটি পার্লার’ ঘুরে দেখা গেছে তরুণী ও মহিলাদের ভিড়। কেউ হেয়ার স্টাইল পরিবর্তন করছেন, কেউ চুলে কালার লাগাচ্ছেন, কেউবা চুলে হাইলাইট করাচ্ছেন, কেউ ফেসিয়াল করছেন, কেউ করছেন ভ্রু প্লাক বা মেনি কিউর-পেডি কিউর, কেউ করছেন নখ ফাইলিং বা ওয়েকসিন, কেউ আবার দু হাত মেহেদীর রঙে রাঙাচ্ছেন। কেউ আবার অপেক্ষা করে বসে আছেন লাইন দিয়ে।
শান্তিনগর থেকে ড্রিমস বিউটি পার্লারে এসেছেন শ্যামলী রায়। তিনি বলেন, পূজো শুরু হয়ে যাচ্ছে। ষষ্ঠী ১০ অক্টোবর। ব্যস্ততাও বেড়ে যাবে তাই আগেই সাজটা সেরে নিচ্ছি। পার্লারে তো নিয়মিতই আসতে হয়। এবার উৎসব উপলক্ষ্যে একটু পরিচ্ছন্ন হয়ে নেয়া আর কি।
রেড বিউটি সেলুনে কথা বলে জানা গেছে চুল স্ট্রেট করানো এবং চুলে কালার লাগানোর ব্যাপারে মেয়েদের আগ্রহ সবচেয়ে বেশি। মেয়েদের স্ট্রেট চুলের ফ্যাশন বর্তমানে বেশি চলছে। তাছাড়া আকাশ সংস্কৃতির কারণে বর্তমানে টিএজারদের মধ্যে চুলে মাল্টি কালার লাগানোর ফ্যাশনটিও চলছে বেশ। রেড বিউটি সেলুনের প্রধান মেকোভার শিল্পী আফরোজা পারভীন জানান, এবার ঈদে মেয়েদের চুলের অনেকগুলো স্টাইলই চলছে। ভলিয়ম লেয়ার, স্পইজ লেয়ার, সুইটি হেয়ার কাট, সর্ট বব ও আন ইভেন স্টেপ চলছে বেশি। আন ইভেন স্টেপ লম্বা চুলেও করা যায় বলে বেশি জনপ্রিয়তা পেয়েছে। চুল কাটাতে বারিধারা থেকে ধানমন্ডির অ্যাডামস-এ এসেছেন এ লেভেলের ছাত্র জয়ন্তি সেন। বললেন, এবারের পূজোয় আমি চুল কিছুটা বড় রাখতে চাই। তাই কিছু দিন যাবত চুল বড় করেছি। আজকে এসেছি এই চুলকে একটা সেপে আনতে। সঙ্গে হাইলাইটও করবো।
জানা গেছে, বিউটি পার্লারগুলোতে নানা রকম ডিজাইনে চুল কাটাতে রাখা হচ্ছে ১৫০ থেকে ৬শ টাকা। চুলে কালার করাতে নেওয়া হচ্ছে ৩শ থেকে ৮শ টাকা। ফেসিয়ল করাতে ২৫০ টাকা থেকে ১ হাজার ৫শ টাকটা। চুলে মেহেদী লাগাতে নেওয়া হচ্ছে ২শ থেকে ৫শ টাকা। হাত মেহেদীতে রাঙাতে নেওয়া হচ্ছে ১শ থেকে ৪শ টাকা। ছেলেদের সেলুনগুলোতে ফেসিয়াল করাতে ২শ থেকে ১ হাজার টাকা, চুলে মেহেদী লাগাতে এবং বি¬চ করতে ১শ থেকে ৫শ টাকা রাখা হচ্ছে।
পূজো ও ঈদকে সামনে রেখে নগরীর বিউটি পার্লার ও সেলুনগুলোতে সকাল ৮টা থেকে রাত গভীর রাত পর্যন্ত ভিড় থাকছে। কোরবানীর ঈদের আগের দিন মধ্য রাত পর্যন্ত এ ভিড় থাকবে বলে জানা গেছে।
৭ অক্টোবর’২০১৩