বেগম আদর খান হাসপাতালে, দোয়া কামনা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:১২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:০৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
বেগম আদর খান (৮৮)
উপমহাদেশের প্রখ্যাত সুরসাধক ওস্তাদ আয়াত আলী খাঁ’র সহধর্মিনী বেগম আদর খান (৮৮) গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর পান্থপথে হোপ এন্ড হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা বলছেন, তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
ওস্তাদ আয়াত আলী খাঁ’র পুত্র সঙ্গীত পরিচালক শেখ সাদী খান তার মায়ের রোগ মুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
