৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:০১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১ হাজার ৯০৩টি ক্যাডার পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।
আজ মঙ্গলবার দুপুরে বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সরকারের সবশেষ গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী এই বিসিএসের মাধ্যমে ক্যাডার নিয়োগে কোটার প্রয়োগ করা হবে।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।
৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনসহ ১৯০৩ জনকে নিয়োগ দেয়া হবে।
