সাপের কামড়ে শিশুসহ ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:৪৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার জেলার হরিপুর ও পীরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জায়েদ হাসান দিপু। সে পীরগঞ্জ উপজেলার নারায়নপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নার্সারি শ্রেণির ছাত্র।
অন্যদিকে সাপের কামড়ে নিহত রমিশা হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের গজ-ডুমডাঙ্গী গ্রামের শফিউদ্দিনের স্ত্রী।
ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ও রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
