ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২২:৫৭:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশে ভারতের হাই কমিশনার হতে পারেন রিভা গাঙ্গুলি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৪:২৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

রিভা গাঙ্গুলি দাস

রিভা গাঙ্গুলি দাস

ভারত বিভিন্ন দেশে একাধিক কূটনীতিক মিশনে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হতে পারেন রিভা গাঙ্গুলি দাস।

 

বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন নাভতেজ স্বর্ণা। এ বছর শেষে তার অবসর গ্রহণের কথা রয়েছে। পরিকল্পনা অনুসারে, বাংলাদেশে বর্তমানে নিযুক্ত হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে যুক্তরাষ্ট্রের পরবর্তী ভারতীয় হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তার জায়গায় বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নিযুক্ত হতে পারেন রিভা গাঙ্গুলি দাস।

 


রিভা গাঙ্গুলি দাস বর্তমানে ঢাকায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক বিভাগ আইসিসিআরের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন।

 

সব মিলিয়ে ৯টি দেশে নিযুক্ত কূটনীতিকদের মধ্যে রদবদল আনতে চলেছে ভারত। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, মিয়ানমার, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, যুক্তরাজ্য, স্পেন ও রাশিয়া।