প্রধানমন্ত্রী নেপালে ১০ হাজার মেট্রিক টন চাল ও পর্যাপ্ত পরিমাণ পানি পাঠানোর নির্দেশ দিয়েছেন
প্রকাশিত : ০৩:০২ পিএম, ৪ মে ২০১৫ সোমবার | আপডেট: ০৩:০২ পিএম, ৪ মে ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য ১০ হাজার মেট্রিক টন চাল ও পর্যাপ্ত পরিমাণ পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজ নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বাসসকে জানান, ‘প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে নেপালে চাল ও পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।’
তিনি বলেন, বিমান ও সড়ক পথে পর্যায়ক্রমে চাল ও পানি পাঠানো হবে।
গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৭ হাজার ২৫০ জন নিহত এবং ১৪ হাজার ১২২ জন আহত হয়েছে।
এ ছাড়া ভূমিকম্পে কয়েক হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে।
০৪.০৫.২০১৫ 