শ্রীপুরে বিদ্যুত্স্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৪০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
গাজীপুরের শ্রীপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার শ্রীপুর উপজেলার কেওয়া বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নেত্রকোনার মোহনগঞ্জ থানার খান্নাগ্রাম এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার ও তাদের ছেলে সেলিম হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনোয়ারের কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। সেগুলো বাসার বারান্দায় চার্জ দিতেন। সকালে তার ছেলে সেলিম ঘুম থেকে ওঠে বারান্দায় অটোরিকশার কাছে যায়। এ সময় অসাবধানতাবশত সে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়। একপর্যায়ে সেলিমের মা সেলিনা তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় বাড়ির লোকজন মা-ছেলেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
