ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৫:৫৫:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গার্মেন্টস শ্রমিকদের নতুন ন্যূনতম বেতন ৮ হাজার

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৪০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:৪২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

দেশে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে আট হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার সরকারের শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এই ঘোষণা দেন।

 

এর আগে গার্মেন্টস মালিক ও শ্রমিকদের সঙ্গে মজুরি বোর্ডের সভায় ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়। দেশে বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি হচ্ছে ৫ হাজার ৩শ টাকা।


এটি নির্ধারণ করা হয় ২০১৩ সালে। প্রতি পাঁচ বছর পর পর শ্রমিকদের মজুরি নতুন করে নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।


বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শ্রমিক প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১২ হাজার টাকা করার দাবি জানাচ্ছিলেন। অন্যদিকে মালিকপক্ষ ৭ হাজারের বেশি দিতে রাজী হচ্ছিলেন না। এ নিয়ে গত কয়েক মাসে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছিল।


প্রতিমন্ত্রী জানান, এই অচলাবস্থা নিরসনে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন। তিনি মালিকপক্ষকে ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করার জন্য সুপারিশ করেন। শেষ পর্যন্ত মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ এই সুপারিশ মেনে নিয়েছেন। মজুরি বোর্ড থেকে এই প্রস্তাব পাঠানোর পর শ্রম মন্ত্রণালয় তা গ্রহণ করে ন্যূনতম মজুরি আট হাজার টাকা হবে বলে ঘোষণা দিয়েছে।


মুজিবুল হক চুন্নু বলেন, নতুন বেতন কাঠামোতে গার্মেন্টস শ্রমিকদের মূল বেতন হবে ৪ হাজার ১শ টাকা, চিকিৎসা ভাতা ২ হাজার ৫০ টাকা। সব মিলিয়ে ন্যূনতম বেতন দাঁড়াবে ৮ হাজার টাকা।


তিনি জানান, আগামী জানুয়ারি মাস থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে।