ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৪:১৮:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মধুমতি নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০২:২৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে নিখোঁজ শিশু নিশান বৈরাগীর লাশ উদ্ধার করা হয়েছে। অাজ শুক্রবার সকালে সদর উপজেলার হরিদাসপুর এলাকার মধুমতি নদী থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।



নিশান বৈরাগী গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের গৌতম বৈরাগীর ছেলে।



উলপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম বাবুল জানান, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আন্দারকোটা গ্রামের একদল শিশু মধুমতি নদীতে গোসল করতে নামে। এ সময় নিশান বৈরাগী নিখোঁজ হয়।

 

আজ সকাল ৭টার দিকে হরিদাসপুর এলাকার মধুমতি নদীতে এলাকাবাসী নিশানের লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।