ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৪:১২:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কুষ্টিয়ার মিরপুরে শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:২৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৪:৫৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে সাবিহা নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের হটাৎপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাবিহা ওই গ্রামের মো. ভাষার মেয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার সময় খেলাধুলার এক পর্যায়ে নিখোঁজ হয় শিশু সাবিহা। অনেক খোঁজাখুজির পর আজ শনিবার একটি জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মিরপুর থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান সাংবাদিকদের জানান, শিশুটি নানীর কাছে থাকতো। তার মৃত্যুর কারণ জানা যায়নি।