ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৪:৪৫:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেখ হাসিনার আমলে দেশের উন্নয়ন হয় : মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৩:৩৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শেখ হাসিনার আমলে দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

 

আজ শনিবার শেরপুরের নকলা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মসজিদ, মন্দির, গির্জা ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক, ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার আমলে দেশের উন্নয়ন হয়, তাই দেশের উন্নয়নে কাজ করতে আল্লাহ তায়ালা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার তৌফিক দান করেছেন।



তিনি বলেন, বিএনপি জামায়াত তথা খালেদা জিয়ার সরকার বাংলাদেশে অনিয়মকেই নিয়মে পরিণত করেছিল। জামায়াত ইসলামীর মুখোশ উম্মোচিত হয়েছে, জনগণ আর মুখোশধারীদের ফাঁদে পা দিবে না।



শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, পৌর মেয়র হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।