কেনিয়ায় প্লাস্টিকের ব্যাগে আবদ্ধ ১২ শিশু লাশ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৫১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:৪০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
কেনিয়ার একটি হাসপাতাল থেকে প্লাস্টিকের ব্যাগে আবদ্ধ অবস্থায় ১২টি মৃত শিশু পাওয়া গেছে। শিশুগুলি বক্সের ভেতরে আটকানো ছিল।
কেনিয়ার রাজধানী নাইরোবির পামওয়ানি ম্যাটারনিটি হাসপাতালে সোমবার এ ঘটনা ঘটে। নাইরোবির গভর্নর ইতিমধ্যে এমন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, আমি ওই হাসপাতাল পরিদর্শন করতে যাই। রহস্যজনক ভাবে মৃত্যু হওয়া ১২টি শিশুর খবর পাই। যেগুলো সেখানে লুকানো অবস্থায় ছিল। পরে তা উদ্ধার করা হয়।
শিগগিরই এ ঘটনার রহস্য উদঘাটন করা হবে বলে জানান তিনি।
তথ্যসূত্র -সিএনএন
