ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৫:০৬:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈগল পরিবহন থেকে উদ্ধার নিহত তরুণীর পরিচয় মেলেনি

প্রকাশিত : ০২:২০ পিএম, ৫ মে ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০২:২০ পিএম, ৫ মে ২০১৫ মঙ্গলবার

download (1)স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর গাবতলী বাসষ্ট্যান্ডে ঈগল পরিবহনের বাসে লাগেজ বক্সের ভেতর ব্যাগ থেকে অজ্ঞাত পরিচয় তরুণীর (২৫) লাশ উদ্ধারের দুই দিন পরও তার পরিচয় বের করতে পারেনি পুলিশ। গতকাল রাত পর্যন্ত ঐ নারীর খোঁজে কেউ আসেনি। লাশ ময়না তদন্ত শেষে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী দারুস সালাম থানার এস আই জাহানুর আলী জানান,নিহত তরুণীর পরনে ছিল মেরুন রঙের স্যালোয়ার কামিজ। গায়ের রঙ শ্যামলা। তিনি আরও বলেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে। ০৫.০৫.২০১৫