নাইজেরিয়ায় কলেরায় নারী-শিশুসহ ৯৭ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৭:৩২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
নাইজেরিয়ায় কলেরায় আক্রান্ত হয়ে নারীশিশু সহ ৯৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে দুই সপ্তাহে তিন হাজারের বেশি লোকের কলেরা সংক্রমণের রেকর্ড লিপিবদ্ধ করা হয়েছে।
জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এ তথ্য নিশ্চিত করেছে।
ওসিএইচএ জানায়, নাইজেরিয়ার ইয়োব এবং বর্নো রাজ্যে দুই সপ্তাহে ৩ হাজার ১২৬ জন কলেরায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে শনিবার পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে।
বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার লেক শাদ এলাকায় ২০১৮ সালে ৫০০রও বেশি মানুষ কলেরা আক্রান্ত হয়ে মারা গেছেন। গত চার বছরের মধ্যে এটাই অঞ্চলটিতে কলেরার সবচেয়ে বড় সংক্রমণ।
সূত্র: আল-জাজিরা
