কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:৫০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সুমাইয়া মধুপুর এলাকার আছানুর রহমানের মেয়ে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর ইটভাটা বাজারের কাছে রাস্তা পার হচ্ছিল সুমাইয়া নামের একটি শিশু। এসময় মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।
