ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২০:২৫:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তামিমিকে দেশের বাইরে যেতে আবারও বাধা দিল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৫০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৫:০৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

ফিলিস্তিনি আন্দোলনের আদর্শ হয়ে ওঠা বীরকন্যা আহাদ তামিমিকে দেশের বাইরে যেতে আবারও বাধা দিল ইসরাইল।

 


ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির ওয়ার্ল্ড সার্ভিসের সাংবাদিকদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে মঙ্গলবার তার উপস্থিত হওয়ার কথা থাকলেও ইসরাইলের বাধার কারণে তামিমি ইরান যেতে পারেননি।

 

তামিমি উপস্থিত থাকতে না পারলেও তার সাহসিকতার প্রশংসা করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় ওই অনুষ্ঠানে।

 


অনুষ্ঠানে আহাদ তামিমির পাঠানো একটি ভিডিও ক্লিপ দেখানো হয়েছে। সেখানে তিনি বলেছেন, ইরানের সঙ্গে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হোক ইসরাইল তা চায় না। আমি ইসলামী বিপ্লবের দেশ ইরান সফর করতে খুবই আগ্রহী। কিন্তু দখলদাররা সে অনুমতি দিচ্ছে না।

 

 

এর আগেও তামিমিকে দেশের বাইরে যেতে দেয়নি ইসরাইল।