ভারতে ভবন ধসে চার শিশুসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:০২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০২:৩৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ভারতে দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের অশোক বিহারে একটি তিন তলা ভব ধসে চার শিশু ও এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত সাত জন।
আজ বুধবার এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আহতদের দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহত নারীর নাম মুন্নি। তিনি ছাড়া ১০ বছরের কাছাকাছি দুই ভাই এবং এক বালক ও তার পাঁচ বছরের কম বয়সী বোন নিহত হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে এখনো ভবনের ধংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছে কয়েকজন। উদ্ধারকর্মীরা উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।
জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর(এনডিআরএফ) এক কর্মী জানিয়েছেন, ভবন ধস সম্বন্ধে সকালে খবর পায় তারা। সাওয়ান পার্কে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে এনডিআরএফের দুইটি দল কাজ করছে।
সূত্র -এনডিটিভি
