ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৪:৪৮:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আদালতে যাবেন না খালেদা

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৫ মে ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০২:৪৯ পিএম, ৫ মে ২০১৫ মঙ্গলবার

8a6c6f43613dac57c74002a920c51b97-C_011স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা :  নিরাপত্তাজনিত কারণে দুর্নীতির ২ মামলায় আজ মঙ্গলবার আদালতে হাজির হবেন না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সোমবার এ তথ্য জানান। সানাউল্লাহ মিয়া বলেন,বেগম জিয়া নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির হবেন না। তিনি আদালতে হাজিরা দেয়ার সময় ৪ বার হামলার শিকার হয়েছেন। তাছাড়া আমরা আইনজীবীরা বার কাউন্সিল নির্বাচন নিয়ে ঢাকার বাইরে ব্যস্ত রয়েছি। এসব কারণে বেগম জিয়া মঙ্গলবার আদালতে হাজির হবেন না। ঢাকার বকশীবাজার এলাকায় কারা অধিদপ্তরের প্যারেড মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে আজ মামলা ২টির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। এর আগে ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। ০৫.০৫.২০১৫