এবং রুনা লায়লা, অতপর
প্রকাশিত : ০২:৫১ পিএম, ৫ মে ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০২:৫১ পিএম, ৫ মে ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : কিছুদিন আগে উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা সঙ্গীত জীবনের ৫০ বছর পার করলেন। এ শিল্পীকে নিয়ে এবার ‘এবং রুনা লায়লা’ নামের একটি অনুষ্ঠানে একসাথে আড্ডায় মুখোমুখি হয়েছিলেন শিল্পী শাকিলা জাফর, ফাহমিদা নবী ও কণা।
মূলত শিল্পী রুনা লায়লাকে কেন্দ্র করেই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। অনুষ্ঠানে রুনা লায়লার বর্ণাঢ্য সঙ্গীত জীবন, ভক্ত ও প্রেমসহ নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তারা। শুনিয়েছেন সঙ্গীত জীবনের নানা ঘটনা। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আর টিভিতে ঈদ-উল-ফিতরে।
০৫.০৫.২০১৫ 