ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৫:০৬:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অর্থ সহায়তার চেক প্রদান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১৩ মে ২০১৫ বুধবার | আপডেট: ০৩:১৪ পিএম, ১৩ মে ২০১৫ বুধবার

2015-05-13_8_657816স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ খেতাবপ্রাপ্ত আট মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্য ও উত্তরসূরীদের কাছে তাদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। প্রধানমন্ত্রী আজ তাঁর কার্যালয়ে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য এবং উত্তরসূরীদের কাছে চেক হস্তান্তর করেন। দুই বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এবং হামিদুর রহমানের পরিবারের সদস্য ও উত্তরসূরীরা এবং ৬ বীর প্রতীক ও তাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন। ১৩.০৫.২০১৫