ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৪:০২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুসানে গীতি দেশের প্রথম নারী মেজর জেনারেল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১২:১০ পিএম, ১ অক্টোবর ২০১৮ সোমবার

বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর ইতিহাসে সর্বপ্রথম নারী মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন ডা. সুসানে গীতি।

বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর ইতিহাসে সর্বপ্রথম নারী মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন ডা. সুসানে গীতি।

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদে প্রথম নারী হিসেবে পদোন্নতি পেয়েছেন আর্মি মেডিকেল কোরের অধ্যাপক মেজর জেনারেল সুসানে গীতি।

 

আজ রোববার সেনাবাহিনী সদর দফতরে তাকে র‌্যাংক পরিয়ে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ ও লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক। এ সময় সেনা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর-এর এক তথ্যবিবরণীতে এ তথ্য জানান হয়।


পদোন্নতি পাওয়ায় সুসানে গীতি এখন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজিতে কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

 

তথ্যবিবরণীতে বলঅ হয়েছে, মেজর জেনারেল সুসানে গীতির স্বামী ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল্লাহ মো. হোসেন সাদ (অব.) একজন সফল সামরিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। এতে আরও উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, সেনাবাহিনীতে নারী অফিসারকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়ার মাধ্যমে সেই পদক্ষেপের আরও একটি নতুন দিগন্তের সূচনা হলো।

 


মেজর জেনারেল সুসানে গীতি ১৯৮৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদে যোগ দেন। তিনি ১৯৯৬ সালে প্রথম নারী হিসেবে হেমাটোলজিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ও বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।