ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৪:৪৮:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টেকনাফে ইয়াবাসহ আটক ৩ নারী

প্রকাশিত : ১১:৩১ এএম, ২২ জুন ২০১৫ সোমবার | আপডেট: ১১:৩১ এএম, ২২ জুন ২০১৫ সোমবার

June_2014-June_29-Arrest_sm_303396283স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা ও প্রায় দুই লাখ টাকাসহ তিন নারীকে আটক করেছে পুলিশ।টেকনাফ । সোমবার ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় থেকে তাদের আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানান তিনি। আটক হওয়ারা হলেন-টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার আব্দুর রহমানের স্ত্রী নাসিমা আক্তার (২০), মিয়ানমার মংডুর সালে আহাম্মদের মেয়ে রফিতা বেগম (২০) ও তার বোন তসলিমা আক্তার (১৮)। পুলিশ সূত্র জানায়, টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার ইয়াবা ব্যবসায়ী আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা,এক লাখ ৮৯ হাজার নগদ টাকাসহ তিন নারীকে আটক করা হয়। ২২.০৬.২০১৫