ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৪:১৭:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছবি এঁকে লাখ টাকার পুরস্কার জিতবে শিশুরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ১ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০২:৫৪ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

শিশুদের প্রকৃতি ও সবুজের প্রতি আকৃষ্ট করতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে গ্রিন অ্যান্ড পিপিপি কনভেনশন অ্যান্ড এক্সপোতে দেয়া হবে লাখ টাকার পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ৩০ ও ২০ হাজার টাকা।


চট্টগ্রাম শহরের জিইসি কনভেনশন সেন্টারে আগামী শুক্রবার ৫ অক্টোবর বিকেল তিনটায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সমাপনী দিন শিল্পী ফাহমিদা নবী ও ফকির শাহাবুদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মেলার আয়োজক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম ফরমানুল ইসলাম।

শুক্রবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট একেএম আবদুল্লাহ।

মেলায় অংশ নেবে সেনাবাহিনীর জলসিঁড়ি আবাসন প্রকল্প, সিটি ব্যাংক লিমিটেড, সিটি ক্যাপিটাল লিমিটেড, বিএসআরএম, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার, দেশ এনার্জি লিমিটেড, নাগরিক টিভি, বাংলা ট্র্যাক পাওয়ার লিমিটেড, রয়েল টিউলিপ সী পার্ল, স্যানমার প্রপার্টিজ, এক্সিলন ইঞ্জিনিয়ারিং, মিশন এশিয়া পাওয়ার, ইউনিক্লিন টেকনোলজি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সাদার্ন বিশ্ববিদ্যালয়, সার্জিকেয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

শেখ আনোয়ার সাদাত বলেন, ২০১৫ সাল থেকে বিআইএফএফএল ঢাকায় গ্রিন কনভেনশন অ্যান্ড এক্সপোর আয়োজন করে আসলেও চট্টগ্রামে এবারই প্রথম আয়োজন। এ মেলার উদ্দেশ্য হচ্ছে জনগণকে পরিবেশ সম্পর্কে সচেতন করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বিআইএফএফএলের হেড অব লার্জ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট শেখ আনোয়ার সাদাত, প্রজেক্ট ইন্সপেক্টর মো. মুজিবুর রহমান প্রমুখ।