যুক্তরাষ্ট্রের পোট্রেট গ্যালারিতে মালালার প্রতিকৃতি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০৭:০১ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পোট্রেট গ্যালারিতে স্থান পেল পাকিস্তানের নোবেল জয়ী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের প্রতিকৃতি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মঙ্গলবার সেখানে মালালার একটি প্রতিকৃতি উন্মোচন করা হয়। প্রদর্শনীর জন্য তার অপর একটি প্রতিকৃতি লন্ডনে পাঠানো হয়েছে। মঙ্গলবার উন্মোচনকৃত ছবিটি প্রদর্শনীর জন্য ২০২০ সালে তার বার্নিংহামের বাড়িতে পাঠানো হবে।
মালালার দুইটি প্রতিকৃতিই এঁকেছেন ইরানি বংশোদ্ভূত শিল্পি ও চলচ্চিত্রকার শিরিন নেশাত। দুই প্রতিকৃতি ন্যাশনাল পোট্রেট গ্যালারিতে স্থান পাওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে মালালা বলেছেন, যুক্তরাজ্যের কয়েকজন প্রভাবশালী লেখক, শিল্পী আর নেতার সঙ্গে তার ছবি স্থান পাওয়ার ঘটনায় তিনি গর্ববোধ করছেন। তিনি বলেন,আমি আশা করি, এই ঘটনা নিজ সম্প্রদায় আর নিজ দেশের মধ্যে নারীরা যে যেখানে পরিবর্তনের জন্য লড়াই করছে, তাদের সবাইকে অনুপ্রাণিত করবে।
