ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৪:৪৮:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভাস্কর নভেরা আহমেদ আর নেই

প্রকাশিত : ০২:৫২ এএম, ৭ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০২:৫৪ এএম, ৭ মে ২০১৫ বৃহস্পতিবার

নভেরা।স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশের ভাস্কর্যশিল্পের অন্যতম অগ্রদূত নভেরা আহমেদ (১৯৩০) ইন্তাকাল করেন । গতকাল বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্যারিসের একটি হাসপাতালে তিনি ইন্তাকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। বাংলাদেশের ভাস্কর্যশিল্পের উন্নয়ন ও প্রসারে তার অবদান অপরিসীম। তিনি ভাস্কর হামিদুর রহমানের সাথে জাতীয় শহীদ মিনারের প্রাথমিক নকশা প্রণয়নে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ অন্তরাল জীবনের পর গত বছরের ১৭ জানুয়ারি প্যারিসে তাঁর রেট্রোসপেকটিভ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নভেরার প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী আয়োজিত হয়েছিল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে।  পাকিস্তান জাতিসংঘ সমিতির উদ্যোগে এবং এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এ প্রদর্শনী হয়। ১৯৬০ সালের ৭ আগস্ট রবিবার বিকেলে এই  ’অন্তর্দৃষ্টি’ শীর্ষক এই প্রদর্শনী উদ্বোধন করেন পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আজম খান। ১৯৬১ সালে ভাস্কর হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছিলেন তিনি; পরে ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ জাতীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন। তাঁকে নিয়ে জীবনী উপন্যাস রচিত হয়েছে (নভেরা, হাসনাত আবদুল হাই, ১৯৯৪, গ্রন্থাকারে প্রকাশ (১৯৯৫ ), নির্মিত হয়েছে প্রামান্যচিত্র  (নহন্যতে, এন রাশেদ চৌধুরী, ১৯৯৯)। বাংরাদেশ জাতীয় জাদুঘরের একটি হলের নামকরণ করা হয়েছে ‘ভাস্কর নভেরা আহমেদ হল'। তিনি বেশ কয়েক বছর ধরে প্যারিসে নিভৃতে বসবাস করছিলেন। ১৯৭৩ সালের পর নভেরা আহমেদ দেশ ত্যাগ করেন এবং প্যারিসে বসবাস শুরু করেন। ১৯৭৪ সালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়েন। ২০১০ সালের নভেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে হুইলচেয়ারে বসেই তাঁর শেষ জীবন কাটাতে হয়। ০৭.০৫.২০১৫