মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:০০ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০২:০৩ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের স্ত্রী রোশমাহ মনসুরকে গ্রেফতার করা হয়েছে। অর্থ কেলেঙ্কারির দায়ে বুধবার দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা তাকে গ্রেফতার করে। খবর এএফপি’র।
রোশমাহ’র আইনজীবী কে. কুমারেনড্রান এ কথা জানান। রোশমাহ’র স্বামী নাজিব রাজ্জাকের বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারির বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
