ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১২:০৩:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আগামী নেতৃত্বের জন্য শিশুদের তৈরি করতে পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১০:৫৬ এএম, ৭ অক্টোবর ২০১৩ সোমবার | আপডেট: ০৭:১২ পিএম, ১০ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কমHasina ঢাকা : আগামী নেতৃত্বের জন্য শিশুদের তৈরি করতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের আগেই এমডিজি দুই অর্জন করেছে বাংলাদেশ। তিনি বলেন, সরকার মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনা পয়সায় বই বিতরণ করেছে। সরকার শিশুনীতি ২০১১ প্রণয়নের মাধ্যমে শিশুদের অধিকার নিশ্চিত করেছে। এই নীতি বাস্তবায়নে ইতোমধ্যই বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা শিশুদের জন্য একটি যুগোপযোগী শিশুনীতি-২০১১ প্রণয়ন করেছি। যে নীতিমালার ভিত্তিতে আমরা শিশুদের জন্য সব ধরনের সহায়তা করে যাচ্ছে। শিশুদের উন্নয়নে যে সব পরিকল্পনা নিয়েছি এবং নীতিমালা গ্রহণ করেছি। আমাদের জাতীয় উন্নয়নের যে মূলধারা তাতেও আমরা তা সংযোজিত করেছি। আমাদের দেশের সকল শিশুদের শিক্ষার আওতায় আনার যে পদক্ষেপ তা আমরা নিয়েছি। তিনি বলেন, শিশুর মানসিক বিকাশে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি জানান, শিশু চলচ্চিত্র নির্মাণে অনুদানের ব্যবস্থা করেছে সরকার। শেখ হাসিনা প্রতিবন্ধী শিশুদের বিশেষ যত্ন নেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। ৭ অক্টোবর’২০১৩