হফম্যান কাপে ফেদেরার মুখোমুখি সেরেনা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:১৪ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৭:১৫ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার
ইউএস ওপেন ফাইনালে বিতর্কিত হারের পর আবার কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস। ২০১৯ মৌসুমে পার্থে অনুষ্ঠিতব্য হফম্যান কাপে রজার ফেদেরারের বিরুদ্ধে আবারও টেনিস কোর্টে নামছেন সেরেনা।
আট জাতির হফম্যান কাপ অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি। এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড দল মুখোমুখি হবে। এতে এ গ্রুপে আছে ফ্রান্স, স্পেন, জার্মানি ও স্বাগতিক অস্ট্রেলিয়া। অপরদিকে বি গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, গ্রেট বৃটেন, ও গ্রীস।
গেল মাসে অনুষ্ঠিত বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে জাপানের নাওমি ওসাকার কাছে পরাস্ত হন সেরেনা। হফম্যান কাপে ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা খেলবেন ফ্রান্সেস টিয়াফোর সাথে জুটি বেঁধে। অপরদিকে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার বেলিন্ডা বেনচিচকে নিয়ে শিরোপা রক্ষায় মিশ্র দ্বৈতের এই টুর্নামেন্টে খেলতে নামবেন।
