দিরাইয়ে ঝড়ে ঘরচাপায় নারীর মৃত্যু
প্রকাশিত : ০১:১৪ পিএম, ৭ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৪ পিএম, ৭ মে ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে ঝড়ে ঘরচাপা পড়ে গুলেনা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) সকাল ১০টার দিকে ওই গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে যায়। নিহত গুলেনা বেগম ভাটিপাড়া গ্রামের জুয়েল কাজির স্ত্রী।
জানা গেছে, সকাল ১০টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে গুলেনার বতসঘরের পাশে থাকা একটি বড় গাছ তার ঘরের উপর ভেঙে পড়ে। এ সময় গুলেনা ঘরের ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
০৭.০৫.২০১৫ 