ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২০:২৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উহান ইন্দোনেশিয়ার অলৌকিক শিশু

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:২১ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ০৯:৪১ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

গত ২৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি আঘাত হানে। সুনামির ফলে সৃষ্ট ছয় থেকে সাত ফুট উঁচু ঢেউয়ে কাদার মধ্যে চাপা পড়ে একবছর বয়সী উহান। ২৪ ঘণ্টার পর কাদার মধ্যে দুইটি মরদেহের নিচ থেকে অলৌকিকভাবে তাকে জীবিত উদ্ধার করা হয়।

 

সেই শিশু মেয়ে উহান রাতারাতি ইন্দোনেশিয়ার বাসিন্দাদের কাছে নতুন আশার আলোতে পরিণত হয়েছে। সবচেয়ে খুশি শিশুটির মা। নিজের প্রিয় মেয়েকে অক্ষত পেয়ে আবেগে আপ্লূত উহানের মা এনড্যাং। বলেন, ঈশ্বরকে ধন্যবাদ যে, আমি আমার মেয়েকে আবার ফিরে পেয়েছি। সে-ও নতুন জীবন পেয়েছে।

 

তবে সন্তানকে ফিরে পাওয়ার আনন্দ থাকলেও দুশ্চিন্তা যেন কিছুতেই পিছু ছাড়ছে না এনড্যাংয়ের। হতাশাজড়িত কণ্ঠে তিনি বলেন,আমি জানি না আমাকে কোথায় যেতে হবে। একটু যে মাথা গুঁজবো, সে ব্যবস্থাও নেই। ঘরবাড়ি সবকিছু নিশ্চিহ্ন করে দিয়েছে সুনামি।

 

যদিও প্রাথমিকভাবে সরকারের তরফ থেকে অন্যান্যদের মতো এনড্যাংয়ের কাছে ত্রাণ-সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে, তারপরও সামনের দিনগুলো কীভাবে কাটবে, সেই চিন্তায় নির্ঘম রাত কাটছে সন্তান ফিরে পাওয়া এই মায়ের।

 

তবে সব থেকে বড় বথা হলো তার যা পাওয়ার দরকার ছিল, তা তিনি পেয়েছেন। সেটা হলো তার হারিয়ে যাওয়া সন্তান। এ দুর্যোগের মধ্যে এটাই তার বড় প্রাপ্তি।

 

এদিকে ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত ১৫৭১ জন মানুষ নিহত হয়েছে। এখনও নিখোঁজ হাজারেরও বেশি মানুষ।