ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০২:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ধান মাড়াই কলে পেঁচিয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০১:১৭ পিএম, ৭ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৭ পিএম, ৭ মে ২০১৫ বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান মাড়াই কলের সঙ্গে পেঁচিয়ে নাসির (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঠাণ্ডারবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত নাসির ঠাণ্ডারবন এলাকায় ফিরোজ মিয়ার ছেলে। জানা গেছে, সকালে বাড়ির উঠানে শ্যালো ইঞ্জিন চালিত মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ চলছিল। এ সময় নাসির দৌড়ে মেশিনের কাছে এলে এ দুর্ঘটনা ঘটে। ০৭.০৫.২০১৫jamalpur_banglanews24_969370467