স্পেনের অপেরাশিল্পী মন্তসেরাত মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৪০ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ১১:১০ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার
স্পেনের বিশ্বখ্যাত অপেরা গায়িকা মন্তসেরাত কাবাল শনিবার বার্সেলোনায় মারা গেছেন। তার হয়েছিল ৮৫ বছর। হাসপাতাল সূত্র এতথ্য জানিয়েছে। ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। খবর এএফপি’র।
তিনি অর্ধশতবর্ষ জুড়ে তার কর্মজীবনে বিশ্বের শ্রেষ্ঠ কন্ঠস্বরের অধিকারীদের মধ্যে অন্যতম একজন ছিলেন। মন্তসেরাত দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গলব্লাডারে সমস্যার কারণে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এসব তথ্য জানায়।
এএফপি জানায়, ‘গতরাতে তিনি সেন্ট পাও হাসপাতালে মারা যান।’
