ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০২:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কান উৎসবে জুরি সাবিন অ্যাজেমা

প্রকাশিত : ০১:২৮ পিএম, ৭ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:২৮ পিএম, ৭ মে ২০১৫ বৃহস্পতিবার

sabine_azema_art_873312177স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : কান চলচ্চিত্র উৎসবে নির্মাতাদের ছবির বিভাগে এবার জুরি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফরাসি অভিনেত্রী সাবিন অ্যাজেমা। তার নেতৃত্বে নির্বাচিত হবে সেরা নবাগত নির্মাতার ছবি। ১৯৭৮ সাল থেকে চালু হয় ক্যামেরা দ’র নামের এই বিভাগটি। কানের প্রতিযোগিতা ও আনসার্টেন রিগার্ড এবং প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত ছবিগুলোর মধ্য থেকে সেরা নির্মাতা নির্বাচন করা হয়ে থাকে এতে। জিম জারমুশ, মিরা নায়ার, নাওমি কাওয়াসে, বাহমান গোবাদি ও স্টিভ ম্যাককুইন অতীতে এই পুরস্কার পেয়েছেন। গতবার সম্মানটি পায় ফরাসি ছবি ‘পার্টি গার্ল’। কান উৎসবের ৬৮তম আসর শুরু হবে আগামী ১৩ মে। চলবে ২৪ মে পর্যন্ত। ওইদিন ক্যামেরা দ’র বিভাগের সেরা ছবির নাম ঘোষণা করা হবে। ০৭.০৫.২০১৫