গোপালগঞ্জে পিকআপের চাপায় শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:৪৫ পিএম, ১০ অক্টোবর ২০১৮ বুধবার
গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকআপ চাপায় সেতু শরীফ নামে আট বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
অাজ মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর বলেন, সেতু পোনা গ্রামে তার চাচা কেরামত শরীফের বাড়ি বেড়াতে যায়। রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সেতুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় বলে বলে ওসি জানান ।
