সালমানের সাজা:হাঙ্গার স্ট্রাইক যমজ বোন
প্রকাশিত : ০১:৩১ পিএম, ৭ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪২ পিএম, ৭ মে ২০১৫ বৃহস্পতিবার
উইমেননিউজ ডেস্ক,ঢাকা : গাড়ি চাপা দিয়ে পথচারী হত্যার অভিযোগে বলিউডের এসময়ের ব্যাপক জনপ্রিয় অভিনেতা সালমান খানের ৫ বছরের জেল হয়েছে। বুধবার (৬ মে) দুপুর ১টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময়) মুম্বাইয়ের স্থানীয় একটি আদালতের দায়রা বিচারক ডি ডব্লিউ দেশপান্ডে এ রায় ঘোষণা করেন।
এদিকে এই খবর শোনার পর থেকেই সারা আর ফারা নামের দুই যমজ বোন যেন স্তব্ধ হয়ে গেছে। মুখে তুলছে না খাবার। তুলবেই বা কি করে! তারা যে সালমান খানের রাখি বোন৷ ভাইয়ের এমন বিপদের দিনে বিধ্বস্ত তারা।
দুই বোনের বাড়ি বিহারে।ইচ্ছে ছিল পছন্দের নায়কের হাতে রাখি পরাবেন। তাদের ইচ্ছের কথা জানেত পারেন ৪৯ বছর বয়সী অভিনেতা নিজেই তাদের মুম্বই আসার ব্যবস্থা করেন। দুই বোন এসে সালমানের হাতে রাখি পরিয়ে যায়। সেদিন থেকে তারা সালমানের রাখি বোন। তারপর কেটে গেছে ৩ বছর।কিন্তু সেই দিনটির স্মৃতি আজও তাদের হৃদয়ে তাজা রয়েছে।
বুধবার সকাল থেকেই উৎকণ্ঠায় ছিলেন দুই বোন। অবশেষে আদালত জানালো, পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত সালমান। সেই খবর শোনার পর থেকেই মুখে কিছুই তুলছেন তারা। তাদের বাবা শাকিল আহমেদ জানিয়েছেন,অনেক বুঝিয়েও তাদের খাওয়ানো যায়নি। সালমানের প্রতি ভালোবাসার টানেই দুই বোন খাওয়া ছেড়েছে। তবে বিকেলে জামিনের খবরে একটু স্বস্তি এসেছে। এখন তাদের ‘সালমান ভাইয়ের জন্য শুধু প্রার্থনা করে চলেছেন ১৮ বছর বয়সী সারা ও ফারা।
০৭.০৫.২০১৫ 