ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রিটিশ এমপি হলেন রূপা

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ৮ মে ২০১৫ শুক্রবার | আপডেট: ০২:৫৩ পিএম, ৮ মে ২০১৫ শুক্রবার

50259_1-415x260উইমেননিউজ ডেস্ক, ঢাকা : হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে জায়গা করে নিয়েছেন রূপা হক। এ জয়ের মাধ্যমে তিনি ব্রিটেন পার্লামেন্টে জায়গা করে নিলেন। ৪৩ বছর বয়সী রূপা ব্রিটিশ পার্লামেন্টে উত্তর-পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনের প্রতিনিধিত্ব করবেন। এর আগে লন্ডনের ইলিংবরার ডেপুটি মেয়র ছিলেন রূপা হক। বৃহস্পতিবার যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টির প্রর্থী রূপা হক পেয়েছেন ২২ হাজার ২ ভোট। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী এনজি ব্রে পেয়েছেন ২১ হাজার ৭০১ ভোট। ০৮.০৫.২০১৫