মার্কিন ফার্স্টলেডি সবচেয়ে বেশি উত্যক্তের শিকার!
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৩ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ১২:২৩ পিএম, ১৩ অক্টোবর ২০১৮ শনিবার
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, বিশ্বে তিনিই সবচেয়ে বেশি উত্যক্তের শিকার হয়েছেন।সম্প্রতি এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে মেলানিয়া একথা জানান। গত সপ্তাহে মেলানিয়া আফ্রিকার চারটি দেশে সফরে থাকার সময় সাক্ষাৎকারটি ধারণ করা হয়।
মার্কিন ফার্স্টলেডি হিসেবে প্রথমবারের মতো একক সফরে আফ্রিকার কয়েকটি দেশে গিয়েছিলেন মেলানিয়া। তার নিজের বি বেস্ট ক্যাম্পেইন এবং নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে কাজ করতেই এ সফর বলে জানিয়েছিলেন তিনি।
এবিসিকে দেয়া সাক্ষাৎকারে বি বেস্টের প্রসঙ্গওটি উঠে আসে। এসময় মেলানিয়া বলেন, আমি বলতে পারি, বিশ্বে আমি সবচেয়ে বেশি উত্যাক্তের শিকার।
উপস্থাপক টম এললামাস এ সময় মেলানিয়ার কাছে জানতে চান, সত্যি আপনি পৃথিবীর সবচেয়ে বেশি উত্যক্তের শিকার?
জবাবে মেলানিয়া বলেন, অন্যতম, যদি আপনি সত্যিকার অর্থে দেখেন লোকজন আমার সম্পর্কে কী বলে তাহলেই বুঝতে পারবেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পরামর্শ নেন কিনা জানতে চাইলে মেলানিয়া বলেন, আহ, এমনটা যদি হতো। তিনি আমার কথা শোনেন। তারপর নিজের যেভাবে ভালো লাগে সেই অনুযায়ী কাজটা করেন।
হোয়াইট হাউজের কিছু লোককে তিনি বিশ্বাস করেন না বলেও জানান মেলানিয়া। এ ব্যাপারে ট্রাম্পকে সৎ পরামর্শও দিয়েছিলেন বলে জানান ফার্স্টলেডি।
মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসেই এমন কিছু মানুষ বাস করেন, যাদের তিনি একেবারেই বিশ্বাস করেন না। প্রেসিডেন্ট ট্রাম্পও বিষয়টি নিয়ে ওয়াকিবহাল বলে জানান মেলানিয়া।
যদিও ফার্স্টলেডির এই বক্তব্যের সঙ্গে যৌন হেনস্থার কোনো সম্পর্ক নেই বলেই মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রেসিডেন্টকেও জিজ্ঞাসা করা হয়েছিল।
তিনিও জানান, বিশ্বাস করা যায় না এমন কিছু মানুষকে হোয়াইট হাউস থেকে বার করে দেয়া হয়েছে। এখনও কিছু মানুষ প্রশাসনিক দায়িত্বে আছেন, যাদের মেলানিয়া একদমই বিশ্বাস করেন না।
