উগান্ডায় ভূমিধস : নারী-শিশুসহ নিহত অর্ধশত
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:২২ পিএম, ১৩ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ০৪:০৮ পিএম, ১৩ অক্টোবর ২০১৮ শনিবার
উগান্ডায় ভূমিধসে নারী ও শিশুসহ প্রায় ৫০ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত বহু লোক নিখোঁজ রয়েছে। দেশটির পূর্বাঞ্চলে মাউন্ট এলগনের খাড়াই ধসে পড়লে ঘরবাড়ি এবং গবাদিপশু মাটি চাপা পড়ে।
উগান্ডার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, বুদুদা জেলার বুকালাসি শহরে এই ভূমিধসের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের ভেতর থেকে আটকে যাওয়া লোকদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন।
এদিকে, উগান্ডার প্রেসিডেন্ট ইয়েরি মুসেভেনি এক টুইট বার্তায় বলেন, উপদ্রুত এলাকায় উদ্ধার টিম পাঠানো হয়েছে। দুর্যোগ ঠেকাতে বিকল্প ব্যবস্থা বের করা চেষ্টা করছে সরকার।
সূত্র: বিবিসি, আল-জাজিরা
