ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১২:০৩:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আর্জেন্টাইন প্রেসিডেন্ট ক্রিসটিনাকে এক মাসের বিশ্রামের পরামর্শ

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৮ অক্টোবর ২০১৩ মঙ্গলবার | আপডেট: ০৭:৩৭ এএম, ১০ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার

উইমেননিউজ ডেস্ক ঢাকা : আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিসটিনা ক্রিচনারকে (৬০) এক মাসের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত আগস্টের এক ঘটনায় তার ব্রেইন হেমারেজ ধরা পরায় চিকিৎসকরা এ পরামর্শ দেন বলে গত শনিবার জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র। মুখপাত্র জানান, আজেন্টিনার প্রথমগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত এই প্রেসিডেন্টকে সাময়িক সময়ের জন্যই বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তবে এ সময়ে ভাইস-প্রেসিডেন্ট আমাডো বৌডু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন কিনা সে বিষয়ে মুখপাত্র কিছু জানাননি। সূত্র : এএফপি ৮ অক্টোবর’২০১৩