ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৪:১৯:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে মা-মেয়েসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ০৮:১৬ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

ভারী বর্ষণে বন্দর নগরী চট্টগ্রামে পাহাড় ও দেয়ালধসে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

 

শনিবার দিবাগত রাতে নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির ১নং ঝিল এলাকা ও পাঁচলাইশ থানার রহমান নগরে এ দুই ঘটনা ঘটে।


নিহতরা হলেন, নুরে আলম নান্টু, জোহরা বেগম, নুরজাহান বেগম ও তার আড়াই বছর বয়সী মেয়ে ফজলুন্নেসা।


ফায়ার সার্ভিস জানায়, প্রবল বৃষ্টিতে নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনিতে পাহাড়ধস হয়। এতে মাটিতে চাপা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয় এবং আহত হন কয়েকজন। খবর পেয়ে উদ্ধারকাজ চলায় ফায়ার সার্ভিস। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এদিকে বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, ভারী বর্ষণে নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় রাত ১টার দিকে দেয়াল ধসে নুরে আলম নান্টু নামে একজন নিহত হন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।